বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সিইসিসহ ইসি কমিশনাররা কে কোথায় ভোট দেবেন?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

cec
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোট দেবেন ইস্কাটনে অবস্থিত ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে। 

এছাড়া অন্যান্য কমিশনার ও ইসি সচিব কে কোথায় ভোট দেবেন তাও জানিয়েছে সংস্থাটি।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সিইসি ও নির্বাচন কমিশনারদের দফতর সূত্রে এসব তথ্য জানা যায়। 

অন্যদের বিষয়ে সূত্র জানায়, রূপগঞ্জের দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। উত্তরার আলোর ধারা স্কুলে ভোট দেবেন ইসি আব্দুর রহমানেল মাছউদ। 

আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এবং বেইলি রোডের ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। 


বিজ্ঞাপন


অন্যদিকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ভোট দেবেন ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট অনুষ্ঠিত হবে। গণনা শেষে পরদিন ঘোষণা করা হতে পারে ফলাফল। 

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর