শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা থাকবে: আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

IGP
সংবাদ সম্মেলনে আইজিপি। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।


বিজ্ঞাপন


আইজিপি বলেন, নির্বাচনে তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও প্রায় ৮০ থেকে ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ব্যবহার হবে বডিওর্ন ক্যাম। জেলা পর্যায়ে ব্যবহার হবে ড্রোন।

বাহারুল আলম বলেন, নির্বাচনে সারা দেশে ঝুঁকিপূর্ণকেন্দ্র রয়েছে ২৪ হাজার। নিরাপত্তা নিশ্চিতে ১ লাখ সেনাবাহিনী ইন্টেনশিপ মোবাইল পেট্রোলে নিযুক্ত থাকবে। সর্বকালের সব থেকে নিরাপদ ইলেকশনের জন্য বেশি নিরাপত্তা নিয়েছে পুলিশ।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ৩১৭টি সহিংস ঘটনায় আহত ৬০৩ জন ও নিহত হয়েছেন মোট পাঁচজন। এছাড়াও অস্ত্রাগারের জমা থাকা ১ হাজারের বেশি ব্যক্তিগত অস্ত্র লুট হয়েছে।

এসময় আইজিপি সংবাদ সম্মেলনে জানান, এ নির্বাচন জনগণের আস্থা ফিরিয়ে আনতে' পুলিশের জন্য সুযোগ।


বিজ্ঞাপন


এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর