মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

করোনা ঋণ ফেরত দেয়নি ১৫০ ওমরাহ এজেন্সি, ৫ দিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র নিতে বলল ধর্ম মন্ত্রণালয়
বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র নিতে বলল ধর্ম মন্ত্রণালয়

করোনা মহামারির সময় সরকারের কাছ থেকে নেওয়া কর্জে হাসানা (ফেরতযোগ্য ঋণ) এখনো পরিশোধ করেনি ১৫০টি ওমরাহ এজেন্সি। এ অবস্থায় আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঋণের অর্থ ফেরত দিতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা অংশীদারদের নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


চিঠিতে উল্লেখ করা হয়, করোনা মহামারির সময় ক্ষতিগ্রস্ত ওমরাহ এজেন্সিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এজেন্সিগুলোর জামানতের ৫০ শতাংশ অর্থ কর্জে হাসানা হিসেবে প্রদান করা হয়েছিল। এ খাতে প্রতিটি এজেন্সিকে ১০ লাখ টাকা করে দেওয়া হয়।

এজেন্সিগুলোর অনুরোধে কর্জে হাসানা পরিশোধের সময়সীমা একাধিকবার বাড়ানো হয়। সর্বশেষ ষষ্ঠ দফায় সময়সীমা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও ১৫০টি ওমরাহ এজেন্সি এখনো কর্জে হাসানা বাবদ নেওয়া ১০ লাখ টাকা পরিশোধ করেনি।

এ অবস্থায় চিঠিতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কর্জে হাসানা বাবদ নেওয়া ১০ লাখ টাকার এফডিআর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের অনুকূলে লিয়েনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর