অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ১৩ থানায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রোমান আলী ও মো. শুক্কুর আলী,মো. আনোয়ার, মো. রিফাত ও মো. রাকিবুল হাসান রনি, ডেমরা থানার সুমন, বেবী, মো. শামীম ব্যাপারী, মো. জাহিদ, মো. শহীদ, মো. রাজু, মো. দ্বীন ইসলাম, মো. তুহিন, মোফাজ্জল হোসেন, মো. হৃদয় ওরফে ঢাকাইয়া হৃদয়, মো. আল আমিন, আবির হাসান, রিনা বেগম, মো. সাহিল আহম্মেদ ইফতি, মো. রাজ আহম্মেদ, মো. আশফি রহমান সামির, ইয়াসিন ওরফে হাসান, মো. আল আমিন, মো. সোহান, মুন্না ও আসিফ, মো. আরিয়ান আহম্মেদ জিসান, আফিয়া ও মো. বাপ্পী।
এর মধ্যে গুলশান থানার দুজন, ক্যান্টনমেন্ট থানার তিনজন, ডেমরা থানা একজন, মোহাম্মদপুর থানার তিনজন, পল্লবী থানার তিনজন, খিলগাঁও থানার দুজন, হাজারীবাগ থানার তিনজন, আদাবর থানার একজন, বংশাল থানার তিনজন, যাত্রাবাড়ী থানার পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার দুজন ও শেরেবাংলা থানার একজন।
ডিসি তালেবুর রহমান বলেন, শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করেছে ১৩ থানার পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে।
একেএস/এএইচ

