রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী দীপু বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

arrest
গ্রেফতার। ফাইল ছবি

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান ওরফে দীপুকে গ্রেফতার করেছ যৌথবাহিনী। এ ঘটনায় ১১ টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও ৩৯৪টি গুলি উদ্ধার করা হয়েছে।

মেহেদী হাসান দীপুর সঙ্গে বাড্ডা ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম ও তার ভাই আলমগীরেরও ঘনিষ্ঠতা রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে মেহেদী হাসানের বাড়ি তিনতলার একটি ফ্ল্যাট থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান। 

তিনি গণমাধ্যমকে জানান, শুক্রবার মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অস্ত্র, গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে। 

পুলিশের দাবি, দীপু ছিল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী। সে রামপুরা,বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আসছিল। দীর্ঘদিন ধরে বাড্ডা, ভাটারাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র-গোলাবারুদ বিক্রি করে আসছিলেন তিনি। 
 
পুলিশ জানায়, ৫ আগস্টের পর প্রকাশ্যে আসেন সুব্রত বাইন। এরপর তিনি মেরুল বাড্ডার আবাসিক এলাকার ভেতরে থাকা একটি মাছের আড়ত থেকে দিনে কয়েক লাখ টাকা চাঁদা তুলতেন। সুব্রত বাইন গ্রেফতারের পর মাছ আড়তের নিয়ন্ত্রণ নেয় দীপু। এছাড়া গাড়ির শো রুমে, তৈরি পোশাক কারখানায়সহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি।


বিজ্ঞাপন


এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর