রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ভোট দেখতে আসা বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

ভোট দেখতে আসা বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেবে ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটির ১৫ কর্মকর্তা প্রটোকল দেবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আমন্ত্রিত বিভিন্ন দেশ ও সংস্থার পর্যবেক্ষকদের প্রটোকল দেওয়ার জন্য নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের ১৫ কর্মকর্তাকে জনসংযোগ শাখায় সংযুক্ত করেছে।

কর্মকর্তারা হলেন- আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ নির্বাচন কমিশন সচিবালয়; মোহাম্মদ সোহাগ, মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়; মো. আবুল খায়ের রনি, প্রোগ্রামার, নির্বাচন কমিশন সচিবালয়; আজিমুল ইসলাম, প্রোগ্রামার, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট; মো. সেলিম উল আলম, প্রোগ্রামার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়; খ. ম. আরিফুল ইসলাম, সহকারী প্রধান (গবেষণা ও প্রকাশনা), নির্বাচন কমিশন সচিবালয়; আমিনুল ইসলাম, প্রোগ্রামার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়; মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী সচিব, নির্বাচন কমিশন সচিবালয়; হাসান আল মাহমুদ, সহকারী সচিব, নির্বাচন কমিশন সচিবালয়; মো. শুভ আল্‌ হোসাইন, সহকারী পরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়;

মো. নাইম ইসলাম, সহকারী মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়; মো. সোলায়মান কবীর, সহকারী মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়; মো. সোলায়মান, সহকারী প্রোগ্রামার, নির্বাচন কমিশন সচিবালয়; শাহরিয়ার খান, সহকারী প্রোগ্রামার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়; এস এম সাদমান সাকিব সহকারী প্রোগ্রামার, নির্বাচন কমিশন সচিবালয়।

ইসি সচিব আখতার আহমেদ জানান, এবার সাড়ে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষককে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে। বিদেশ থেকে ৫০০ জনের মতো আসতে পারে। বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে আমন্ত্রিত ২৬ দেশ ও সাতটি সংস্থার ৮৩ জন ইতোমধ্যে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এই সংখ্যা আরো বাড়তে পারে।

আমন্ত্রিত পর্যবেক্ষকদের আতিথেয়তা দেওয়া হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হবে। সেদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত সারাদেশে ভোটগ্রহণ করা হবে।

এমএইচএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর