শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

Police
ফাইল ছবি

একযোগে পুলিশের আটজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে। ‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

‎আদেশে পুলিশ অধিদফতর ঢাকার অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়। এছাড়াও এসবি শাখার অতিরিক্ত ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে অতিরিক্ত পুলিশ কমিশনার গাজীপুরে বদলি করা হয়। সুপারনিউমারারি পুলিশ সুপার সারদা রাজশাহীর সাহেব আলী পাঠানকে গাজীপুর অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে। 


বিজ্ঞাপন


‎সারদা রাজশাহীর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে অতিরিক্ত ডিআইজি সিআইডিতে বদলি করা হয়েছে। সারদা রাজশাহীতে নিয়োজিত অতিরিক্ত ডিআইজি এসএম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে এন্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়।
 
‎প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

‎একেএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর