শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা
ফাইল ছবি

আসন্ন পবিত্র রমজানে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সূচি নির্ধারণ করা হয়।

ঘোষিত সময় অনুযায়ী রমজানে অফিস শুরু হবে সকাল ৯টায়। শেষ হবে বেলা সাড়ে তিনটায়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে।

চাঁদ দেখা সাপেক্ষে ১৯ কিংবা ২০ ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর