বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

রাজধানীতে ২ সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে ২ সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার
রাজধানীতে ২ সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবীতে একটি বাসা থেকে দুই সন্তান ও তাদের মা-বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানাধীন মিরপুর-১১ এর ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


নিহতরা হলেন- মোহাম্মদ মাসুম, তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি, সাড়ে ৩ বছর বয়সী ছেলে মিনহাজ ও দেড় বছর বয়সী ছেলে আসাদ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। 

10

আলমগীর জাহান জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।  


বিজ্ঞাপন


প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ বলছে, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন।

এলাকাবাসী জানায়, নিহত পরিবার টিনশেড বাসা নিয়ে ভাড়া থাকতো। স্বামী রিকশা চালাতো এবং স্ত্রী বিভিন্ন বাসায় কাজ করো জীবিকা নির্বাহ করতো। এ পরিবার বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিল। প্রতিদিন কেউ না কেউ ঋণের জন্য বাসায় আসতো। 

‎একেএস/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর