শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

আজ থেকে ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ এএম

শেয়ার করুন:

dhaka
আজ থেকে ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

সঞ্চালন লাইন প্রতিস্থাপন কাজের কারণে শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের বিভিন্ন এলাকায় ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এতে বলা হয়, আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সীগঞ্জ, জিনজিরা, শ্যামপুর (বিসিক) এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

এছাড়া, এর আশপাশের কোনো কোনো এলাকায় গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর