সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে শুনেছেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে শুনেছেন মার্কিন রাষ্ট্রদূত
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে শুনেছেন মার্কিন রাষ্ট্রদূত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত শুনেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে নির্বাচনি নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি।

এক বার্তায় এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

বার্তায় জানানো হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ সম্পর্কে শুনেছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এ বিষয়ে সরাসরি জানার সুযোগকে তিনি সাধুবাদ জানান।

তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামনে থাকা নানা নিরাপত্তা বিষয়ক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন।

নির্বাচনি নিরাপত্তার পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর