বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

এনআইডি সংশোধনে ২ লাখ টাকা দাবি, ইসি কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

এনআইডি সংশোধনে ২ লাখ টাকা দাবি, ইসি কর্মকর্তা বরখাস্ত

জাতীয় পরিচয়পত্র সংশোধনের নামে অর্থ দাবি করার অভিযোগে ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। তিনি আগে সাময়িক বরখাস্ত ছিলেন। এনআইডি সেবায় অনিয়মের ঘটনায় এর আগে কর্মচারীদের শাস্তি দেওয়া হলেও উচ্চপদস্থ কোনো কর্মকর্তার বিরুদ্ধে এমন ব্যবস্থা এই প্রথম।

ইসি সূত্র জানায়, মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে বরখাস্তের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়, এনআইডি সংশোধনের নির্দেশনা অমান্য করে জন্মতারিখ ১০ বছর কমানোর জন্য এক আবেদনকারীকে শুনানিতে ডেকে ২ লাখ টাকা দাবি করেন মো. মাহফুজুর রহমান। পরে দর-কষাকষি করে ১ লাখ ৭০ হাজার টাকায় তা নির্ধারণ করা হয়। টাকা না দেওয়ায় আবেদনটি বাতিল করা হয়।

এ ঘটনায় আবেদনকারী অবৈধ অর্থ দাবির অডিও রেকর্ড সংযুক্ত করে অভিযোগ করলে ইসি তদন্ত কমিটি গঠন করে। প্রাথমিক ও বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। ফরেনসিক পরীক্ষায় অডিও রেকর্ডের কণ্ঠ তাঁর সঙ্গে মিলে যাওয়ার বিষয়টি সিআইডি নিশ্চিত করে।

সব প্রক্রিয়া শেষে সরকারি কর্মচারী বিধিমালা অনুসরণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ নেওয়া হয়। কমিশনের সম্মতির পর রাষ্ট্রপতি গত ১ ফেব্রুয়ারি বরখাস্তের প্রস্তাব অনুমোদন দেন। ওই তারিখ থেকেই মো. মাহফুজুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর