বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রায় ৩ লাখ প্রবাসীদের ভোট দেশে পৌঁছেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


ইসি জানায়, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮০টি পোস্টাল ব্যালট। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৭১২ জন প্রবাসী। আর বাংলাদেশে এসেছে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট। রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে ৬ হাজার ৪২টি পোস্টাল ভোট।

ইসি আরো জানায়, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট। এর মধ্যে গ্রহণ করেছেন ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার। ভোট দিয়েছেন ৯৬ হাজার ৬৩২ জন আর পোস্ট অফিসে জমা দিয়েছেন ৭০ হাজার ৮১০ জন। রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ৩ হাজার ৬৫৫টি।

আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালতে পারবেন এসব প্রার্থীরা আর ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এমএইচএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর