রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

পোস্টাল ব্যালটে ভোট প্রদানের সঙ্গে অ্যাপের কোনো সম্পর্ক নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

শেয়ার করুন:

EC
নির্বাচন কমিশন (ইসি)। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল বিডি’ অ্যাপের সঙ্গে ঘোষণাপত্র ও ব্যালট পেপারে ভোট প্রদানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন–বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, মোবাইল অ্যাপ-এর সাথে ঘোষণাপত্র ও ব্যালট পেপারে ভোট প্রদানের কোন সম্পর্ক নেই। ঘোষণাপত্রে স্বাক্ষর ও ব্যালটে ভোট প্রদান সম্পূর্ণ ম্যানুয়াল প্রক্রিয়া। 

তিনি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ব্যালট প্রাপ্তির পর থেকে হলুদ খাম হতে মোবাইল অ্যাপ বিচ্ছিন্ন হয়। ভোট গণনার সময় সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে প্রথমেই সংশ্লিষ্ট আসনের হলুদ খাম খুলে ঘোষণাপত্র ও ব‍্যালট আলাদাভাবে রাখা হবে। পরবর্তী ধাপে ব্যালট দুটি আলাদা করে প্রক্রিয়া অনুযায়ী গণনা শুরু করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটার ও প্রদত্ত ভোট একসঙ্গে চিহ্নিত করার কোন সুযোগ নেই।

আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালতে পারবেন এসব প্রার্থীরা আর ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।


বিজ্ঞাপন


এমএইচএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর