অন্যান্য বছরের ন্যায় এবছরও পবিত্র শব-ই-বরাত উপলক্ষে র্যাব ফোর্সেস কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল দিবাগত রাতে পবিত্র শব-ই-বরাত উদযাপিত হবে। সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
ঢাকাসহ সারাদেশে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী ও ইউনিফর্মে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যে কোন উদ্ভত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় সংখ্যক স্ট্যাটিক ও মোবাইল ফোর্স মোতায়েন এবং পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পবিত্র শব-ই-বরাত উপলক্ষে গুরুত্বপূর্ন মসজিদ ও মাজারসমূহে গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে র্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, পবিত্র শব-ই-বরাত উপলক্ষে মুসল্লিগণ দেশব্যাপী ইবাদত বন্দেগী, সালাত ও জিকিরসহ নফল ইবাদতের মধ্য দিয়ে পবিত্র শব-ই-বরাত উদযাপন করে থাকেন। সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘেভাবে এই ধর্মীয় অনুষ্ঠানটি পালন নিশ্চিত করার জন্য র্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থাসমূহের সাথে সমন্বয় করে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সামগ্রিকভাবে পবিত্র শব-ই-বরাত এর নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব ফোর্সেস আগামীকাল থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে।
আরও পড়ুন: সেনাপ্রধানের নামে ‘ভুয়া সংবাদ’
এছাড়াও শই-ই-বরাত কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও ধর্ম বিরোধী অপপ্রচার/গুজব রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি অব্যাহত রাখছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোন ব্যক্তি/স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা/অপপ্রচার রোধ করতে প্রস্তুত রয়েছে র্যাব।
বিজ্ঞাপন
পবিত্র শব-ই-বরাত সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র্যাব ফোর্সেসসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও এ সময়ে যে কোন বিশৃঙ্খলা দেখা দিলে র্যাবের সহযোগিতা পেতে র্যাবকে (কন্ট্রোল রুমের নাম্বার ০১৭৭৭৭২০০২৯) জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশের সকল স্তরের মানুষের একান্তভ সহযোগিতা কামনা করেছে র্যাব।
এমআইকে/এআর

