বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

রাজধানীতে নব্য জেএমবি ‘এহসার’ সদস্য গ্রেফতারের দাবি সিটিটিসির

‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে নব্য জিএমবি ‘এহসার’ সদস্য গ্রেফতারের দাবি সিটিটিসির
- প্রতীকী ছবি

‎রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (নব্য জেএমবি) একজন এহসার সদস্যকে গ্রেফতারের দাবি করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

‎সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া শাখার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎গ্রেফতার আহসান জহির খানের বিরুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। জঙ্গি কার্যক্রম পরিচালনায় সহযোগীদের নিয়ে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের গ্রুপ চ্যাট, ব্যক্তিগত যোগাযোগ ও বিভিন্ন চ্যানেল ব্যবহার করত বলে জানিয়েছে পুলিশ।

‎সিটিটিসি বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যান লেকের দক্ষিণ–পশ্চিম পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। আহসান জহীর খান নব্য জেএমবির সক্রিয় সদস্য। আহসান ও তার পলাতক সহযোগীরা নব্য জেএমবির আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে সেখানে একত্রিত হয়েছিল।
‎ 
‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা নিজেদের পরিচয় গোপন রাখতে ভিন্ন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে অনলাইনে যোগাযোগ বজায় রাখত এবং উগ্রবাদী আদর্শ বাস্তবায়নে সক্রিয় ছিল। শেরেবাংলা নগর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জহিরকে আদালতে পাঠানো হয়েছে।

‎একেএস/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর