বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রোববার দিনভর যা যা হলো

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ এএম

শেয়ার করুন:

রোববার দিনভর যা যা হলো
রোববার দিনভর যা যা হলো

> পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। তবে দলটি ১৫ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না। এর আগে ভারত অভিযোগ করেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে বাংলাদেশকে প্ররোচিত করেছে পাকিস্তান।

> জানুয়ারি মাসে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে তিন দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। দেশের রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

> পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুক ও বোমা হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতি। অভিযানে অন্তত ১৪৫ জন হামলাকারী নিহত হয়েছে। সবমিলিয়ে এসব সংঘর্ষে নিহত হয়েছে ১৯৩ জন।

> “ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। আমরা এটা মেনে নিয়েই ঈমান এনেছি। এটা মেনে নিয়েই আমরা চলছি”, বলেছেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা। তার মতে, শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা।

> ইরানে কোনো হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে বলে হুঁশিয়ারি করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি। তিনি বলেন, “আমেরিকানদের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে, তাহলে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।”

> বাংলাদেশের সংসদ নির্বাচনে ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি নিয়োগ করার বিষয়ে নিজেদের আপত্তির কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে বিএনপি। ছাত্রদের সংসদ নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না বলে তারা জানান।

> জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের বিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, নারী বিদ্বেষী একটি পোস্টের নয় ঘণ্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত ১টার দিকে আইডি হ্যাকের দাবি কতোটা যৌক্তিক?

> ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিষয়টি আইনগতভাবে মোকাবিলার কথা জানান প্রশাসক মোহাম্মদ এজাজ।

> আসছে জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর