রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী গুলশান, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, পল্টন, কলাবাগান, যাত্রাবাড়ী, কদমতলী ও হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্র জানায়, অভিযানে গুলশান থানা থেকে ১ জন, সূত্রাপুর থানা থেকে ৪ জন, মোহাম্মদপুর থানা থেকে ১ জন, খিলগাঁও থানা থেকে ৩ জন, পল্টন থানা থেকে ৫ জন, কলাবাগান থানা থেকে ১ জন, যাত্রাবাড়ী থানা থেকে ৭ জন, কদমতলী থানা থেকে ৩ জন এবং হাতিরঝিল থানা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ডিএমপি জানায়, গুলশান থানা পুলিশের অভিযানে ইব্রাহিম (২০),সূত্রাপুর থানা পুলিশের অভিযানে রাব্বি হাসান (১৮), মাসুম ইফাদ (১৮), মুন শিকদার (১৮) এবং সাগর দে (২৪), মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে কবির হোসেন ওরফে হুমায়ুন কবির ওরফে হুমা (৫৩), খিলগাঁও থানা পুলিশের ফজলে রাব্বী প্রকাশ নিরব (১৯), মো. সাইদুল ইসলাম (১৯) ও মো. মাহতিন ইসলাম শাকিল (২৩), পল্টন থানা পুলিশের অভিযানে বিল্লাল হোসেন (২৮), মো. রকি মিয়া (৩৫), মো. ইয়াছিন মিয়া (২২), মোহাম্মদ আলী (২৪) ও মো. ইসমাইল হোসেন (৩২), কলাবাগান থানা পুলিশের সেলিম ওরফে রহিম (৪৫), যাত্রাবাড়ী থানা পুলিশের গোলাম রাব্বী (১৯), নাসির খান ওরফে নাসির (৩২), মো. সাজ্জাদ (২৫), মো. জালাল (৪১), মো. হাসান আলী ওরফে আলম (৩৫), মো. রানা প্রধান (৩০) এবং রেনু বেগম (৩৯)। কদমতলী থানা পুলিশের অভি (২৬), মো. সালেহ আহাম্মেদ ফয়সাল (৩৫) ও মো. রনি (২৪), হাতিরঝিল থানা পুলিশের হাসিব (২৬)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকলকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে।
এমআইকে/ক.ম

