শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় ইউএনও এবং ওসি প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

J
শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের দৃশ্য। ইনসেটে নিহত জামায়াত নেতা রেজাউল করিম।

শেরপুর-৩ আসনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াতে ইসলামীর নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘শেরপুরের ঘটনা নিন্দনীয়। আচরণবিধি অনুযায়ী ইশতেহার পাঠ অনুষ্ঠানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। বাকি যে প্রসিডিয়াল আসপেক্টস দ্রুত নেওয়া হবে।’

60
নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফ করছেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি- ঢাকা মেইল

এ ঘটনায় জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির রিপোর্টের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


বিজ্ঞাপন


এর আগে বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াতে ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয়।

এদিন বেলা ৩টার দিকে ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অনুষ্ঠানস্থলের শতাধিক চেয়ার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর