শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৮

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ঢাকায় চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২–এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার দিনব্যাপী ডিএমপির লালবাগ, ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর, পল্লবী, কাফরুল, আদাবর, যাত্রাবাড়ী, কদমতলী, শাহবাগ, ওয়ারী, ভাষানটেক ও হাতিরঝিল থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। 


বিজ্ঞাপন


ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানে শাহবাগ থানা এলাকা থেকে সর্বোচ্চ ১২ জন, মোহাম্মদপুর থেকে ছয়জন, যাত্রাবাড়ী থেকে পাঁচজন, সূত্রাপুর ও কদমতলী থেকে তিনজন করে এবং লালবাগ থেকে দুজনকে গ্রেফতার করা হয়। এছাড়া ডেমরা, পল্লবী, কাফরুল, আদাবর, ওয়ারী, ভাষানটেক ও হাতিরঝিল থানা এলাকা থেকে একজন করে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে লালবাগ এলাকা থেকে মো. সোহেল (৩০) ও তারেক (৩৪), ডেমরা থেকে মো. জাহাঙ্গীর হোসেন মুন্সি (৪৬), সূত্রাপুর থেকে সোহেল মিজি (৩৪), মো. হাসান (২৬) ও সোহাগ সরদার (২৮) এবং মোহাম্মদপুর থেকে মো. শাকিল (২০), রাজু (৩৬), রনি (৪০), সুমন (২৮), মহিন (২৩) ও রকি (৩২) রয়েছেন।

এছাড়া পল্লবী থেকে গুরিয়া বেগম (৪৫), কাফরুল থেকে মাহমুদুল খাঁন (৩৫), আদাবর থেকে মো. লিমন (২৫), যাত্রাবাড়ী থেকে কামরুল হাসান রিপন (৪৮), মো. আব্দুর রশিদ ওরফে কাউসার ওরফে কামু (৫১), মো. মনির হোসেন (৪২), বিল্লাল হোসেন (২৫) ও মো. ফরিদ (২৪) গ্রেফতার হন।

কদমতলী থানা এলাকা থেকে মোহন চান জনি (৪১), মো. ইউনুছ রহমান জনি (৩৯) ও ইসমাইল ব্যাপারী (৩৬) এবং শাহবাগ থানা এলাকা থেকে মাহমুদুল হাসান মামুন (৩৭), মো. শাহাদুল ইসলাম হৃদয় (২৬), মো. শহীদুল ইসলাম রুবেল (৪২)সহ ১২ জনকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


এছাড়া ওয়ারী থানা এলাকা থেকে আলামিন মানিক (৪৬), ভাষানটেক থেকে মো. রিয়াদ ওরফে হৃদয় শেখ (২৫) এবং হাতিরঝিল এলাকা থেকে মনিরুজ্জামান বাপ্পী (৪৬) গ্রেফতার হন।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআইকে/ক.ম  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর