রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘বেঁচে থাকলে গণমাধ্যম প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল ওসমান হাদির’

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

Hadi
আন্দোলন চলাকালে শহীদ শরিফ ওসমান হাদি ও ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি বেঁচে থাকলে সরকারি চাকরি বা সরকারের বলয়ে ঢোকার বদলে নিজস্ব কিছু মিডিয়া হাউজ (গণমাধ্যম) তৈরি করে সংগ্রাম টিকিয়ে রাখার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা।

শনিবার (২৪ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বিষয়টি জানান।


বিজ্ঞাপন


ফাতিমা তাসনিম জুমা লিখেছেন, ‘হাদি ভাই মনে করতেন, সরকারি চাকরি করে সরকারের বলয়ে ঢোকার বদলে নিজস্ব কিছু মিডিয়া হাউজ (গণমাধ্যম), নিজস্ব কিছু প্রতিষ্ঠান তৈরি করে সংগ্রাম টিকিয়ে রাখা দরকার। এর জন্য কিছু তরুণ ছেলে মেয়েদের এগিয়ে আসা দরকার।’

শহীদ ওসমান হাদির সরকারি চাকরির ইচ্ছা সম্পর্কে জুমা লেখেন, ‘ওসমান ভাইয়ের কোনোদিন সরকারি চাকরির ইচ্ছে ছিল না। তিনি এ কারণেই বিসিএস পরীক্ষা দেন নাই। আমি বা জাবের ভাই যখনই বিসিএস দেওয়ার প্ল্যান নিয়ে বলতাম, আমাদের উল্টো ডিস্কারেজ (নিরুৎসাহিত) করতেন। এত এত পটেনশিয়াল (সম্ভাবনা) নিয়ে গণ্ডির ভেতর ঢুকতে চাই কেন? এই বলে। এই ছবি যখনের তখন ভাইয়ের প্রায় লাখের উপর ইনকাম। জমি কিনছেন ঢাকায়। তবুও হাসিনার বিরুদ্ধে ন্যায্য দাবিতে নিজের সহযোদ্ধা ও স্ত্রীকে নিয়ে মাঠে নেমেছিলেন।’

Screenshot_2026-01-24_121829


বিজ্ঞাপন


তিনি আরও লেখেন, ‘এই সংগ্রামকে এগিয়ে নিতে এখন হাজার হাজার তরুণ উদ্বুদ্ধ হয়েছে। কিন্তু সেটা ভাইয়ের (ওসমান হাদি) মৃত্যুর মধ্য দিয়ে হইতে হলো, এইটা আমাদের আজন্মের আফসোস হয়ে থাকবে।’

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর