মিরপুরে টোলারবাগে ডেল্টা হাসপাতালের বিপরীতে মাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় তিনজনকে আটক করে গণপিটুনি দিয়েছে জেলেরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার এসআই আবুল হাসান। তিনি বলেন, আমরা খবর পেয়ে এসেছি। তবে উভয় পক্ষের কাউকে খুঁজে পাইনি। তাদের কয়েকজন আহত হয়ে নাকি হাসপাতালে ভর্তি শুনতেছি। তবে খোঁজ চলছে।
এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, মাছ কাটাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা হাতাহাতিতে জড়ান। এ সময় জেলেরা তাদের থামানোর চেষ্টা করেন। কথা না শুনলে তাদের তিনজনকে আটক করে তারা। পরে জনতা গণধোলাই দিলে তারা আহত হন।
এরপর তাদের উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কারও নাম পরিচয় জানা যায়নি।
এমআইকে/এএস

