বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

নির্বাচনের আগে-পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ এএম

শেয়ার করুন:

নির্বাচনের আগে-পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি

নির্বাচনের আগে ও পরে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সিআইডির সাইবার ইউনিট নজরদারি করবে বলে জানিয়েছেন সিআইডি বা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এই খবর প্রকাশ করেছে।


বিজ্ঞাপন


সিআইডি সদর দপ্তরে অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহ ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময়’ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য দিয়েছেন বলে জানাচ্ছে বাসস।

সিআইডির মোট জনবলের ৯০ শতাংশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করবে বলেও উল্লেখ করা হয়েছে সেখানে।

এছাড়াও নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সিআইডি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানানো হচ্ছে।

সে অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর