বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নির্বাচন ঘিরে থাকছে টানা ৪ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

নির্বাচন ঘিরে থাকছে টানা ৪ দিনের ছুটি
নির্বাচন ঘিরে থাকছে টানা ৪ দিনের ছুটি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

আরও পড়ুন: সরকারি ছুটির ক্যালেন্ডার ২০২৬

প্রেস সচিব বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটির প্রস্তাব গৃহীত হয়েছে। আর শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য এই ছুটি ১০ ও ১১ ফেব্রুয়ারি।’

এদিকে নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছুটি থাকবে। পরবর্তী দুই দিন (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর