বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মোবাইল ব্যাংকিং নিয়ে গোয়েন্দা সংস্থাসহ ১৩ বিভাগের সঙ্গে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

মোবাইল ব্যাংকিং নিয়ে গোয়েন্দা সংস্থাসহ ১৩ বিভাগের সঙ্গে বসবে ইসি
নির্বাচন কমিশন। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং নিয়ে বাংলাদেশ ব্যাংক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থাসহ ১৩টি বিভাগের আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে চারটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানও রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। 

এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিষয়ক একটি সভা আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০) অনুষ্ঠিত হবে। সভাটি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহর (অব.) সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত থাকবেন।

এ সভায় ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিবকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। 

ইসির বাইরের যে ১৩ বিভাগ/মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসির মহাপরিচালকদের। 

এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, বিকাশ, রকেট, নগদ ও উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ চিঠি দেওয়া হয়েছে। 

ইসি সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যাতে অনৈতিক লেনদেন না হয়, সে বিষয়ে আলোচনা করতেই এ বৈঠক। 

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর