শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

ডেভিল হান্ট ফেইজ-২: যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

ডেভিল হান্ট ফেইজ-২: যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— রনি শিকদার ওরফে রাজন (৩২), দেলোয়ার হোসেন দেলু (৪৩), খোকন (২১), ফয়সাল (১৯), শুভ মোল্লা (১৯), মিজান (২৯), মো. মিজান (৩১), মো. সোহাগ (২৮), মো. রমজান ওরফে হৃদয় (২৫) ও মো. আলী (৩০)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রোববার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ও ২৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর