মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি পরে সারাহ কুকের বড়দিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি পড়ে সারাহ কুকের বড়দিন উদযাপন
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি পরে বড়দিন উদযাপন করছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (২৫ ‍ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

বার্তায় বলা হয়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন। তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পড়েছেন, যা সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভিডিও বার্তায় দেখা যায়, ব্রিটিশ হাইকমিশনার টাঙ্গাইলের তাঁতের শাড়ি বুনন শিল্প প্রত্যক্ষ করছেন। একই সঙ্গে একটি তাঁতের শাড়ি পরে বড়দিনের শুভেচ্ছা জানান।

এদিকে, বড়দিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার বিভিন্ন দূতাবাস। বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারত প্রভৃতি দেশ।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর