রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইতালি থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

শেয়ার করুন:

ইতালি থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
ইতালি থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ইতালির কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান 'ইউরোফাইটার টাইফুন' কিনতে যাচ্ছে বাংলাদেশ।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে প্রাথমিক একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

এক বিবৃতিতে একথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

ঢাকায় বিমান বাহিনীর সদর দফতরে এক অনুষ্ঠানে ক্রয়-বিক্রয় সংক্রান্ত ওই চুক্তিটি সই করা হয়।

আরও পড়ুন

সেনাপ্রধানের বিরুদ্ধে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ

আইএসপিআর জানায়, আগ্রহপত্র সই হওয়ায় যুদ্ধবিমান কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার দিকে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল।

এসময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সেখানে উপস্থিত ছিলেন।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর