মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

যে কারণে গ্রেফতার সাংবাদিক শওকত মাহমুদ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

যে কারণে গ্রেফতার সাংবাদিক শওকত মাহমুদ 
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ। ছবি: সংগৃহীত

‎মার্কিন নাগরিক ও একটি গোয়েন্দা সংস্থায় এজেন্ট পরিচয় দেওয়া এনায়েত করীমকে গ্রেফতারের পর তার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎রোববার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎তিনি বলেন, ‘এনায়েতের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগে আমাদের সদস্যরা তাকে গ্রেফতার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।’

‎এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, মার্কিন একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে রাজধানীর মিন্টো রোড থেকে গ্রেফতার হয় এনায়েতুর রহমান চৌধুরী। তিনি রাস্ট্রকে অস্থিতিশীল করার জন্য দেশের প্রথম সারির ব্যাবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠক করছিলেন। এসব অভিযোগে তাকে রমনার থানার মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে একাধিক ঘটনায় শওকত মাহমুদের নাম এসেছে বলে জানিয়েছে পুলিশ।

‎একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর