মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

রাজধানীতে পরকীয়া সন্দেহে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে আহত, জামাই আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে পরকীয়া সন্দেহে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে আহত, জামাই আটক

রাজধানীর ডেমরা এলাকায় পরকীয়া সন্দেহে স্ত্রী ও শ্বাশুড়িকে এতোপাতাড়ি কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেয়ের জামাইকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম সোহাগ। 

‎বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডেমরার বামৈল এলাকার মাতাব্বর গলিতে এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় আহতরা হলেন, মোর্শেদা আক্তার ও তার মা শাহিদা বেগম।

‎চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সোহাগকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

‎আহত মোর্শেদার মামা মফিজুল ইসলাম আকাশ জানান, মোর্শেদা ও তার স্বামী সোহাগ দুজনেই পোশাক কারখানায় কাজ করেন। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করতেন সোহাগ। বুধবার দুপুরে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি মোর্শেদার ওপর এলোপাতাড়ি ছুরি চালান। মোর্শেদাকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা সাহিদা বেগমও ছুরিকাঘাতে আহত হন।

‎এ বিষয়ে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সোহাগকে আটক করা হয়েছে। আহত দু’জনকে চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে। তিনি বলেন, সোহাগের স্ত্রী পরকিয়া করেন এমন সন্দেহ থেকেই ঝগড়ার এক পর্যায়ে তিনি ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত দুইজনের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে।

‎একেএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর