নির্বাচন কমিশন সার্ভিসসহ উপজেলা নির্বাচন কর্মকর্তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এতে কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী মাঠপর্যায়ের কর্মকর্তারা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের এই তথ্য জানান উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসিয়েশনের আহ্বায়ক মো. আশফাকুর রহমান।
বিজ্ঞাপন
এই কর্মকর্তা বলেন, অবস্থান কর্মসূচি চলাকালে সিইসি আমাদের ডেকেছিলেন। নির্বাচন কমিশন সার্ভিস দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে উন্নীত করা, পদোন্নতি এবং আউটসোর্সিংয়ের লোকবল প্রকল্পের আনার দাবিগুলোও বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন সিইসি। তাই আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি।
এমএইচএইচ/ক.ম

