মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিইসির দফতরের সামনে থেকে কর্মকর্তাদের কাজে যেতে বললেন ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

সিইসির দফতরের সামনে থেকে কর্মকর্তাদের কাজে যেতে বললেন ইসি সচিব

নির্বাচন কমিশনের জন্য পৃথক সার্ভিস কমিশন গঠন, পদ আপগ্রেডেশনসহ ১০ দাবি নিয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের দফতরের সামনে উপস্থিত হন সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা। ইসি সচিব আখতার আহমেদ দাবির চিঠি গ্রহণ করে কর্মকর্তাদের নিজ নিজ কাজে চলে যেতে বলেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ‘সহকারী উপজেলা/থানা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের’ এসব কর্মকর্তা সিইসির দফতরের সামনে জড়ো হন। এ সময় ইসি সচিব তাদের উদ্দেশ করে বলেন, ‘কী সমস্যা আপনাদের, আপনারা কাজ ফেলে দিয়ে এখানে চলে এসেছেন কেন? কী, কী সমস্যা, কার সঙ্গে দেখা করতে এসেছেন।’জবাবে কর্মকর্তারা জানান তারা সিইসির সঙ্গে নিজেদের দাবি নিয়ে দেখা করতে এসেছেন।
 
এরপর পরই দাবিগুলোর চিঠি চেয়ে ইসি সচিব বলেন, ‘আমার কাছে দেন, এখন যে যার কাজে যান, আমি তো নিলাম আপনাদের কাছে থেকে। আমরা একটা ভালো নির্বাচন করতে যাচ্ছি। যেটা স্যারের (সিইসি) সঙ্গে বলার দরকার আমরা বলব। আমি আপনাদের অনুরোধ করছি আপনারা যে যার কাজে যান।’ 
 
সহকারী উপজেলা/থানা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ১০ দফা দাবির মধ্যে রয়েছে-


বিজ্ঞাপন


১। দ্রুততম সময়ের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ বাস্তবায়নে বিধিমালা প্রণয়ন ও গেজেট আকারে প্রকাশ।

২। নির্বাচনি দায়িত্বপালন ও সকল দপ্তরের সাথে সমন্বয়ের স্বার্থে ‘উপজেলা নির্বাচন অফিসার’ পদটি ৬ষ্ঠ গ্রেডে উন্নীতকরণ এবং ‘সহকারী উপজেলা নির্বাচন অফিসার’ পদটি এন্ট্রি পদ হিসেবে ৯ম গ্রেডে উন্নীতকরণ।

৩। নির্বাচন কার্যক্রম সহজতর, সুষ্ঠু ও সফল বাস্তবায়নের স্বার্থে উপজেলা/থানা নির্বাচন অফিসারদের জন্য ডাবল কেবিন পিক-আপ এবং সহকারী উপজেলা নির্বাচন অফিসারদের জন্য মোটরসাইকেল সরবরাহ।

৪। উপজেলা নির্বাচন অফিসার পদে পদোন্নতির হার বৃদ্ধি এবং পদোন্নতিযোগ্য পদ সংরক্ষণ।


বিজ্ঞাপন


৫। সব নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসার পদে পদায়ন।
 
৬। সহকারী উপজেলা/থানা নির্বাচন অফিসারদের জন্য পৃথক রুমের ব্যবস্থাকরণ।

৭। নির্বাচন কার্য পরিচালনার জন্য সহকারী উপজেলা/থানা নির্বাচন অফিসারদের অনুকূলে বরাদ্দ দেওয়া। 
 
৮। নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের দফতরগুলোর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা।
 
৯। ২০২৩ সালে প্রণীত বৈষম্যমূলক জাতীয় পরিচয়পত্র আইন বাতিল।
 
১০। কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের রাজস্ব খাতে রূপান্তর করা।
 
এমএইচএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর