মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে জাপানি সৈন্যদের দেহাবশেষ উত্তোলন ও প্রত্যাবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে জাপানি সৈন্যদের দেহাবশেষ উত্তোলন ও প্রত্যাবর্তন

চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিহত ১৮ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন এবং জাপানে প্রত্যাবর্তনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল গত ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করে দেহাবশেষ উত্তোলন কার্য সম্পাদন করেন।

সোমবার (১ ডিসেম্বর) আইএসপিআর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞাপন


আইএসপিআর জানিয়েছে, দেহাবশেষ উত্তোলন শেষে গত ২৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল কর্তৃক যথাযোগ্য সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এবং পরবর্তীতে দেহাবশেষসমূহ জাপানে পাঠানো হয়।

কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান এবং খননকার্যে নেতৃত্ব দেন খনন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির। 

উল্লেখ্য, ২০২৪ সালে জাপান সরকারের অনুরোধে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৩ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন ও প্রত্যাবাসন কার্য সম্পন্ন করা হয়েছিল।

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর