মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

রূপনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও প্রাইভেটকারসহ গ্রেফতার ৭

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

রূপনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও প্রাইভেটকারসহ গ্রেফতার ৭

রাজধানীর রূপনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং একটি প্রাইভেটকারসহ সাতজনকে গ্রেফতার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন— তামিম ওরফে নাজমুল ইসলাম (২০), রাসেল হোসেন (৩২), গোলাম রাব্বী (১৯), ইয়াসিন বাবু (২০), জুয়েল (২৬), রুবেল হোসেন (৩৫) এবং সাব্বির (১৮)।


বিজ্ঞাপন


রূপনগর থানা সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় থানার একটি টহল দল রূপনগরের বেরুলিয়া বেরিবাঁধ এলাকায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার দেখতে পায়। তল্লাশির সময় গাড়ি থেকে গ্র্যান্ড হারভেস্ট, মাল্টিফাংশনাল আউটডোর ছুরি ও কাঠের বাটযুক্ত ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের কাছে গ্রেফতারদের কথাবার্তা অসংলগ্ন মনে হলে জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেন।

পুলিশ তাদের ব্যবহৃত প্রাইভেটকার ও উদ্ধারকৃত অস্ত্র জব্দ করেছে। ছয়জনের বিরুদ্ধে রূপনগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

অন্যদিকে, আলাদা অভিযানে গ্রেফতার সাব্বিরকে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে মিরপুরের ঢাকা স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার সাতজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


এমআইকে/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর