মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাজা এড়াতে ১৯ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

সাজা এড়াতে ১৯ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

এক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং আরেক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এড়াতে দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শনিবার (২৯ নভেম্বর) গাজীপুরের কাশিমপুর সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এটিইউ।


বিজ্ঞাপন


‎গ্রেফতার আসামির নাম- রব্বানী (৪৫)। তিনি নীলফামারী সদর উপজেলার নটখানা গ্রামের বাসিন্দা।

এটিইউ জানায়, আদালতের রায় ঘোষণার পর থেকেই রব্বানী পালিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। নীলফামারী থানার পাঠানো অনুরোধ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটিইউর একটি চৌকস দল তাকে শনাক্ত করে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

একেএস/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর