মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

এনইআইআর সংস্কারের দাবিতে রাস্তায় মোবাইল ফোন ব্যবসায়ীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

এনইআইআর সংস্কারের দাবিতে রাস্তায় মোবাইল ফোন ব্যবসায়ীরা
এনইআইআর সংস্কারের দাবিতে রাস্তায় মোবাইল ফোন ব্যবসায়ীরা

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কারের দাবিতে মানববন্ধন করছে মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

রোববার (৩০ নভেম্বর) পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দোকান বন্ধ রেখে রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় জড়ো হয়ে মানববন্ধন করছেন বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা।


বিজ্ঞাপন


এসময় তারা বলেন, এনইআইআর বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে লাখো ব্যবসায়ী ও পরিবার। তবে নতুন এই নিয়মের ফলে একটি গোষ্ঠী লাভবান হবে। বাড়তি করের কারণে মোবাইলের দাম বেড়ে যাবে।

নিয়ম চালুর আগের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

এদিকে, সরকারের ঘোষণা অনুযায়ী, ১৬ ডিসেম্বরের পর বিক্রি হওয়া বা নেটওয়ার্কে চালু হওয়া সব আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেয়া হবে।

তবে এনইআইআর চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে যেসব ফোন রয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে; কোনো মোবাইল ফোন বন্ধ করা হবে না।


বিজ্ঞাপন


টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর