রাজধানীর চকবাজারে নির্মাণাধীন ভবনের কাজ করার সময় নিচে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) চকবাজারের উর্দু রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. জুয়েল (৪৬)। তিনি বগুড়ার আদমদিঘি থানার নরশেদপুর গ্রামের মোহাম্মদ ইউনুস মিয়ার ছেলে।
নিহতের সহকর্মী মানিক জানান, উর্দু রোডের নির্মাণাধীন সপ্তমতলা ভবনের তৃতীয়তলায় কাজ করছিলেন জুয়েল। এসময় তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।
তিনি জানান, নিহত শ্রমিক জুয়েলের মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
একেএস/এএইচ

