বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

Crime
প্রতীকী ছবি

‎রাজধানীর মোহাম্মাদপুরে অটোরিকশায় করে যাওয়ার সময় রায়েরবাজার এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেকারি ব্যবসায়ী হাফিজুর রহমান গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

‎শনিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় মোহাম্মাদপুর রায়েরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


‎আহত বেকারি ব্যবসায়ী বাগেরহাট জেলার কচুয়া উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে মোহাম্মাদপুর বসিলা এলাকায় থাকেন।

বেলাল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আহত ব্যবসায়ী হাফিজুর রায়েরবাজার এলাকায় বেকারি ব্যবসা করেন। তিনি অটোরিকশায় করে যাওয়ার পথে রায়েরবাজার এলাকায় পথরোধ করে চারজন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে আহত করে। ওই সময় তার সঙ্গে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যান বেলাল নামের ওই প্রত্যক্ষদর্শী।

‎ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আমরা বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানিয়েছি।

‎একেএস/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর