শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি

মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে শনিবার (২৯ নভেম্বর) দেশে ফিরেছেন বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম।

বিশ্বব্যাপী ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধিবৃন্দ এই সম্মেলনে অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


উচ্চপর্যায়ের এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। এর মধ্যে সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্ত, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ, বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ, ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশি সক্ষমতা উন্নয়ন এবং নারী পুলিশ নেতৃত্ব উল্লেখযোগ্য।

সম্মেলনের শেষ দিনে ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ডেলিগেট পদে নির্বাচন আয়োজন করা হয়।

অধিবেশনে আইজিপি বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান করেন এবং বৈশ্বিক সাইবার প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার, সক্ষমতা ও অবস্থান তুলে ধরেন।

সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও কৌশলগত দিকনির্দেশনা ভবিষ্যতে দেশের সাইবার নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বাংলাদেশ পুলিশ আশা করে।


বিজ্ঞাপন


এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর