মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

সংসদ ও গণভোটকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (শনিবার) সকাল ৮টা থেকে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এই মহড়া চলবে দুপুর ১২টা পর্যন্ত। নারী-পুরুষ মিলে ৫১০ জন ভোটার মক ভোটিংয়ে ভোট দিতে পারবেন।


বিজ্ঞাপন


সকাল ৮টায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘যেহেতু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে আমরা আগেই অভিজ্ঞতা ঝালাই করে নিতে চাই।’

Vote

শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। নারী ও পুরুষ ভোটের জন্য রয়েছে আলাদা ভোট কক্ষ।

ভোট দিয়েছেন এমন একজন বলেন, গণভোট প্রথম দিলাম, ভোটও দিলাম। তবে গণভোটের প্রচার আরও প্রয়োজন।


বিজ্ঞাপন


এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর