সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:১৫ এএম

শেয়ার করুন:

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (২৯ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বিজেশ্বর, ভাদুঘর, কাউতলী, কুমারশীল, মেড্ডা, নাটাই, গোর্কঘাট, বিরাসার, ঘাটুরা ও আশপাশ এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প সব শ্রেণির গ্রাহকরা গ্যাস সংযোগ থেকে বঞ্চিত থাকবেন।

1

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম রক্ষণাবেক্ষণের স্বার্থেই সাময়িকভাবে এই গ্যাস শাটডাউন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে করেছে কর্তৃপক্ষ।

-এমএইচআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর