মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমিরাতে অভ্যুত্থানের পক্ষে বিক্ষোভকারী বাকি বন্দিরাও মুক্তি পাচ্ছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

A
বাংলাদেশে গণঅভ্যুত্থানের সমর্থনে আরব আমিরাতে বিক্ষোভ করেন বাংলাদেশিরা (ইনসেটে)।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন জানিয়ে আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকেও শিগগিরই মুক্তি দেওয়া হচ্ছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।


বিজ্ঞাপন


তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে। ধন্যবাদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।’

দীর্ঘদিন ধরেই আটককৃত ২৫ জন বন্দির মুক্তির বিষয়ে কূটনৈতিক এবং আইনি প্রচেষ্টা অব্যাহত রেখেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাদের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করতে হামদান আল কাবি নামক এক ল’ফার্মকে নিযুক্ত করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, আটককৃতদের মধ্যে ১৮৮ জন দেশে ফিরে এসেছেন। আটককৃত অবশিষ্ট এই বন্দিদের মুক্তির ব্যাপারে সরকার দৃঢ়ভাবে আশাবাদী। 

অবশিষ্ট বন্দিদের মুক্তির জন্য চলতি বছরের ২২ এপ্রিল আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা পাঠিয়ে তাদের মুক্তির ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়।


বিজ্ঞাপন


টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর