মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ১১:২৪ এএম

শেয়ার করুন:

উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন

উপজেলা পরিষদের মাধ্যমে ১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রতিটি লাইব্রেরিতে বই এবং আনুষঙ্গিক সরঞ্জামাদি ক্রয়ের উদ্দেশ্যে পৃথকভাবে ৫ লাখ টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দেন তিনি।
 
গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষ থেকে লাইব্রেরিগুলোর উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের সময় উপদেষ্টা বলেন, লাইব্রেরিগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে নির্মাণ কাজের সমাপ্তি নয়, আমাদের প্রতিশ্রুতি, দায়িত্ব এবং শিক্ষিত-জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে। লাইব্রেরিগুলো জ্ঞান, আলোক ও মানবিকতার প্রতীক হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


বিজ্ঞাপন


আসিফ মাহমুদ বলেন, দেশে বিদ্যমান আঞ্চলিক বৈষম্যকে মাথায় রেখে লাইব্রেরিগুলোর স্থান নির্বাচন করা হয়েছে। বিশেষত রংপুর বিভাগের ৮ জেলার ৪১ উপজেলা এই প্রকল্পের আওতায়। প্রতিটি লাইব্রেরির নির্মাণ খরচ ৫৩ লাখ টাকা এবং প্রকল্পের মোট বাজেট ২৩ কোটি ৩২ লাখ টাকা। 

উপদেষ্টা বলেন, নবনির্মিত লাইব্রেরিগুলোতে ডিজিটাল লাইব্রেরি, ই-বুক এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় অভ্যস্ত হবেন। নবনির্মিত প্রতিটি পাবলিক লাইব্রেরিতে ২টি করে নতুন পদ সৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন। পদ সৃজনের পূর্ব পর্যন্ত উপজেলা প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় লাইব্রেরিগুলো পরিচালনা করবেন। আগামী ১ বছরে সকল উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপন করা হবে। 

এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর