মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মগবাজারের দিলু রোডে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১০:১২ পিএম

শেয়ার করুন:

মগবাজারের দিলু রোডে বহুতল ভবনে আগুন
মগবাজারের দিলু রোডে বহুতল ভবনে আগুন। ছবি: সংগৃহীত

‎রাজধানীর মগবাজারের দিলু রোডে একটি বহুতল ভবনের ৮তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার পর আগুনের ঘটনা ঘটে।

‎বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, মগবাজারের দিলু রোডের একটি বহুতল ভবনের ৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎একেএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর