শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

দুদকের সামনে আরও ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১০:১১ পিএম

শেয়ার করুন:

C
মূল ছবিতে দুদকের সামনে ককটেল বিস্ফোরণের দুটি চিত্র। ইনসেটে ফাইল ছবি।

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরণ করানো হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর প্রথমে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। খানিক বাদে পরপর আরও তিনটি ককটেল বিস্ফোরিত হয় দুদক কার্যালয়ের সামনে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির। 

তিনি জানান, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করা যায়নি। 


বিজ্ঞাপন


এসআই আব্দুল কাদির আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। যারা ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছি।

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর