মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

কারওয়ান বাজারে রেললাইনের পাশে আগুন

‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

‎রাজধানীর কারওয়ান বাজার রেললাইনের পাশে একটি ঝুপড়ি ঘরে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সোয়া ৯টায় এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে কারওয়ান বাজার রেললাইনের পাশে একটি ঝুপড়ি ঘরে হঠাৎ আগুন দেখা যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, কারওয়ান বাজার মহিলা কলেজের পাশে রেললাইনে ঝুপড়ি ঘরে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎একেএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর