তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ২৮ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জিটিসিএল-এর গাড়ারণ ভাল্ব স্টেশন বন্ধ থাকবে।
এর ফলে জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ি, শফিপুর ও চন্দ্রা এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি এ রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সাময়িকভাবে গ্রাহকদের অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এএইচ

