মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

চাঁদাবাজির অভিযোগে ১০ পুলিশ সদস্য প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ০১:১৯ এএম

শেয়ার করুন:

চাঁদাবাজির অভিযোগে ১০ পুলিশ সদস্য প্রত্যাহার
ফাইল ছবি

রাজধানীতে দায়িত্ব পালনের সময় চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের দুই সার্জেন্ট ও এক এএসআইসহ ১০ জনকে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপির একটি সূত্র ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তালিকায় শাহবাগ ট্রাফিক জোনের সার্জেন্ট জাফর ইমাম, ওয়ারী জোনের এক সার্জেন্ট, একই থানার এএসআই আনোয়ারসহ মোট ১০ পুলিশ সদস্য রয়েছেন।

শাহবাগ, টিকাটুলি ও স্বামীবাগ মোড়ে চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজি করার অভিযোগে সোমবার তাদের ক্লোজ করা হয় বলে ডিএমপির সূত্রটি জানিয়েছে।

দায়িত্ব পালনকালে ট্রাফিক সদস্যদের অনৈতিক কর্মকাণ্ড না করতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে ট্রাফিক বিভাগের সদস্যদের ডিউকালীন সময়ে অনৈতিক কাজে লিপ্ত না হওয়া প্রসঙ্গটি উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি ডিএমপির ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন ফরমেশনে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগ এবং প্রমাণ পাওয়া যাচ্ছে যা অত্র ইউনিটের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। ট্রাফিক বিভাগের যে সকল ট্রাফিক সদস্যরা বিভিন্ন ইন্টারসেকশনে ডিউটিতে নিয়োজিত থাকেন, তারা ডিউটি যথাযথভাবে পালন করছেন কিনা তা নিয়মিত কঠোরভাবে তদারকি করতে হবে। ভবিষ্যতে ট্রাফিক সদস্যর বিরুদ্ধে কোনো প্রকার অনৈতিক ও দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিভাগের এডিসি, এসি, টিআই'কে এর দায়-দায়িত্ব বহন করতে হবে এবং তদারকিতে গাফিলতির বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার এসিআরএ (বার্ষিক পারফরমেন্স রিপোর্ট)-এ অন্তর্ভুক্ত করা হবে।

সংশ্লিষ্ট বিভাগের ডিসি ট্রাফিকদের বিষয়টির প্রতি বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এছাড়া চিঠিটির অনুলিপি ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার এবং ট্রাফিক কন্ট্রোল এন্ড কমান্ড সেন্টারের ইনচার্জ বরাবরেও পাঠানো হয়েছে। 

এমআইকে/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর