বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

দেশ ছেড়ে চলে যেতে চান ১৮.৩ শতাংশ তরুণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

দেশ ছেড়ে চলে যেতে চান ১৮.৩ শতাংশ তরুণ
দেশ ছেড়ে চলে যেতে চান ১৮.৩ শতাংশ তরুণ। প্রতীকী ছবি

দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চান ১৮.৩ শতাংশ তরুণ-তরুণী। আর দেশের ৮১.৭ শতাংশ তরুণ-তরুণী বিদেশে যেতে চান না। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) ইয়ুথ ম্যাটারস সার্ভের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বিওয়াইএলসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিওয়াইএলসি জানিয়েছে, দেশের প্রতিটি বিভাগের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২৫০০ তরুণের তথ্যের ওপর ভিত্তি করে জরিপ প্রকাশ করা হয়েছে। তথ্যানুযায়ী এই তথ্যদাতাদের ৯৭.২ শতাংশই ভোট দিতে আগ্রহী। তাদের মধ্যে বিএনপিকে ভোট দেবেন ১৯.৬ শতাংশ এবং জামায়াত ১৬.৯ শতাংশ। সিদ্ধান্তহীনতায় আছেন ৩০ শতাংশ তরুণ। আওয়ামী লীগকে ভোট দিতে চান ৯.৫ শতাংশ তরুণ।

জরিপে উঠে এসেছে, আওয়ামী লীগ নির্বাচনে না আসলে এই ৯.৫ শতাংশ তরুণে মধ্যে ভোট দেবেন না ৫৬.৯ শতাংশ তরুণ।

অন্তর্বর্তী সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে মনে করেন ৪৯.৮ শতাংশ, সুষ্ঠু হবে না মনে করেন ১৮.৫ শতাংশ এবং নিশ্চিত না ৩১.৬ শতাংশ। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ইতিবাচক ৬১.৭ শতাংশ। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতিকে নেতিবাচক ভাবেন ৫২.৬ শতাংশ তরুণ।

এসএইচ/এআর


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর