সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

বাড্ডায় যুবককে গুলি করে হত্যা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ।

রাজধানীর মধ্য বাড্ডায় মামুন শিকদার নামে ৩৯ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাতে কমিশনার গলির খ-১৯৮ নম্বর একটি টিনশেড বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, নিহতের থুতনির নিচে গুলির ছিদ্র ছিল এবং ঘটনাস্থলের চারপাশে রক্তের দাগ দেখা গেছে। আশপাশের লোকজন জানিয়েছেন, যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি নিহত ব্যক্তির বাসা নয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মামুনের গ্রামের বাড়ির তথ্য জানতে পারে পুলিশ। তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই হাসানুর।

এমআইকে/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর